আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা, প্রধান অভিযুক্ত পারভেজ গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
নিহত বিএনপি নেতা আবুল বাশার।
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
এর আগে, আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (১ জুলাই) রাতে আদাবরের নবোদয় বাজার এলাকায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের সালিশ বৈঠক চলাকালে বিএনপি নেতা আবুল বাশার বাদশাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুজনকেই প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল বাশার আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আহত অপরজন হলেন– আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।
/এএম