×
Logo

জাতীয়

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আইক্যাথ-এলমিক ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের প্যাথলজি বা রোগনির্ণয় খাতের অবস্থা বেশ দুর্বল। এখনও স্বাস্থ্যখাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর, আমাদের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। 

পাশাপাশি, স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও দেশীয় উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। 

তিনি জানান, সংসদের বাজেট অধিবেশনে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে এবং সরকার যে কোন নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে আগ্রহী। 

এছাড়া, স্বাস্থ্যখাতে কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

/এনএ 

Logo