×
Logo

জাতীয়

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই

ছবি: শাহেদ কামাল

কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠপুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহেদ কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাতটায় শিকদার মেডিক্যাল কলেজ হসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রবাসে অবস্থানরত তার বোন সুলতানা কামাল বলেন, আজ রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে দাফন করা হবে।

শাহেদ কামাল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। তিনি তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসে (এপিপি) কর্মজীবন শুরু করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন। স্বাধীনতার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। 

ব্যক্তিগত জীবনে অকৃতদার শাহেদ কামাল বাংলাদেশের স্কাউট আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বিশেষ দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

/এসআর 

Logo