২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১৩৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
/এএম