রাজধানীর ভাটারার সিসা বিক্রি চক্রের ৩ জন গ্রেফতার, নানান উপকরণ জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২২ পিএম
ছবি: গ্রেফতারকৃত অনলাইনে সিসা বিক্রি চক্রের তিনজন
রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে সিসা বিক্রি চক্রের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার তিনজনের কাছ থেকে ৬৬ কেজি সিসার উপকরণ, সিসার ৪১টি স্ট্যান ও ৪০ কেজি কয়লা জব্দ করা হয়। চক্রটি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে সিসা এনে বিক্রি করতো। এছাড়াও বিদেশ থেকে আসা বিভিন্ন যাত্রীর মাধ্যমে সিসার উপকরণ দেশে আমদানি করে তারা।
রাজধানীর গুলশান, বনানীসহ রাজধানীর সব সিসা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীসহ সারা দেশে বর্তমানে সিসার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে বলেও জানান অধিদফতরের কর্মকর্তারা।
/এসআর