×
Logo

জাতীয়

সাঈদীর মানবতাবিরোধী মামলা

সাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

সাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেফতার

প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। সেই অপহরণের ঘটনায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম। 

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পর সুখরঞ্জন বালীর সন্ধান মেলে ভারতের একটি কারাগারে। সেখানে তাকে ৫ বছর কারাভোগ করতে হয়। 

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।   

/এএন

Logo