সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি
বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় চলতি বছরের ২৮ জুন নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে বৃহস্পতিবার (২ জুন) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে।
/এসআর