×
Logo

জাতীয়

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

ফাইল ছবি

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ একযোগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। শুধু কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী।

সব বোর্ডে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া, নকল প্রতিরোধে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সেল থেকে দেশের যেকোনো প্রান্তের পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সামাজিক মাধ্যমে প্রশ্নফাসেঁর ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

এ বছর এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

/এএম

Logo