×
Logo

জাতীয়

ব্যবসায়িক লেনদেনে বাধ্যতামূলক হলো বাংলা কিউআর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

ব্যবসায়িক লেনদেনে বাধ্যতামূলক হলো বাংলা কিউআর

প্রতীকী ছবি

ব্যবসায়িক লেনদেনে আজ বুধবার (১ জুলাই) থেকে বাধ্যতামূলক করা হলো বাংলা কিউআর। নগদ টাকার ব্যবহার কমাতেই বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। এক কিউআর কোডেই সবধরনের গ্রাহক মূল্য পরিশোধ করতে হচ্ছে। তাই লেনদেন প্রভাব পড়বে না। 

এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। এ বিষয়ে তারা বলছেন, সফলতা পেতে উদ্যোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি  ডিজিটাল ডিভাইস সহজলভ্য করতে হবে। এতে খুচরা টাকার সংকট, ছেড়াফাটা নোট আর টাকা ফেরত নিয়ে বিপাকে পড়তে হচ্ছে না।

আগে ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন কিউআর কোডের কারণে ডিজিটাল পেমেন্টেও বিড়ম্বনায় পড়তেন অনেক গ্রাহক। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলা কিউআর একটি সমন্বিত পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত সব পেমেন্ট সেবার গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন। নগদ লেনদেন কমিয়ে আনতে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের সাথে নিয়ন্ত্রক সংস্থা সমন্বয় করে কাজ করছে।   

/এসআর 

Logo