×
Logo

জাতীয়

ডাক্তারদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

ডাক্তারদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

যতক্ষণ পর্যন্ত রোগীদের বিষয়ে চিকিৎসকদের নৈতিক অবস্থান ঠিক না হবে, ভালো ব্যবহার করবে না, জবাবদিহিতা নিশ্চিত না হবে— ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ বা হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েও জনগণের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

চিকিৎসকদের জবাবদিহিতা, নৈতিকতা ও মেডিকেল ইথিকস নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর পর মানুষ শুধু চিকিৎসকদের ওপর ভরসা করে। সেক্ষেত্রে চিকিৎসকদের জবাবদিহিতা ও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে আগামী মাস থেকে অস্ত্রসহ ১০জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। থানাপর্যায়ে যারা চিকিৎসা দেবেন, তাদের জন্য অতিরিক্ত ভাতা বরাদ্দ হয়েছে এবারের বাজেটে। এছাড়া বিভিন্ন জেলায় আইসিইউ শয্যা বাড়ানোর কথাও জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চীনের সহযোগিতায় দেশে ২০টি হাসপাতাল হবে। যার মধ্যে ২টি হবে ১৫০০ শয্যার বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল এবং বাকিগুলো হবে ১ হাজার শয্যা বিশিষ্ট।

/এনএ/এমএন

Logo