আজ বিকেল ৩টা থেকে ৬টা বন্ধ থাকবে ঢাবি মেট্রোরেল স্টেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
আজ বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে আজ বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
/এমএন