×
Logo

জাতীয়

পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

/এএম

Logo