×
Logo

জাতীয়

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

ছবি: মাসুকুর রহমান

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) তত্ত্বাবধানে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার নামে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানায় পুলিশ।

/এমএসটি/এসআর 



Logo