×
Logo

জাতীয়

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

আগামী ১ বছরের জন্য সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে পদাধিকার বলে নতুন কাউন্সিলের চেয়ারম্যান এবং সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনকে ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। ১ জুলাই থেকে এই কমিটি কার্যকর হবে।

বার কাউন্সিলের এই কমিটিতে জামায়াতের পক্ষ থেকে সদস্য করা হয়েছে সিনিয়র আইনজীবী শিশির মনিরকে।

এছাড়া, কাউন্সিলের অন্য সদস্যরা হলেন মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আলী আসগর, সৈয়দ নজরুল ইসলাম ও মাহফুজুর রহমান মিলন।

/এমএন

Logo