প্রতীকী ছবি
দেশের বাজারে ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমানো হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল।
জারিকৃত নতুন মূল্য মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
/এসআর