×
Logo

জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৬। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এই ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪১ জনের নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

/এমএন

Logo