ছবি: মু. রেজা হাসান ও মিজ্ রোজী আকতার
সিলেট ও কুমিল্লায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাঈল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান কে সিলেটে ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আকতারকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অনতিবিলম্বে জারি হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
/এসআর