×
Logo

জাতীয়

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

ফাইল ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার (২৮ জুন)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। যা সরাসরি সম্প্রচার হবে। 

আলোচিত এই মামলায় আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং  এএসআই চঞ্চল চন্দ্র সরকার। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি ৪ আসামি পলাতক রয়েছেন। 

এ মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 

এ বিষয়ে প্রসিকিউশন বলছে, তথ্য ও প্রমাণের মাধ্যমে মামলার অভিযোগ প্রমাণ করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করা হচ্ছে। এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

/এসআর 

Logo