×
Logo

জাতীয়

সচল কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

সচল কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

সচল কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। তাই যুক্ত হবে একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। এছাড়া, ব্যবসার সহজীকরণে কোম্পানি নিবন্ধনের ১৪ দিনেই মিলবে আইআরসি ও এলসি খোলার সুবিধা। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার (২৭ জুন) বিকেলে বিজিএমইএর 'ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট' প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের ডকিং-আনডকিং দ্রুত করতে ডেনিশ কোম্পানির পাশাপাশি যুক্ত হচ্ছে আরও বিদেশি অপারেটর। লক্ষ্য হলো পরিবহন খরচ কমিয়ে শতভাগ উৎপাদন ক্ষমতা নিশ্চিত করা।

তিনি জানান, ব্যবসার সহজীকরণে ছয়টি আলাদা সংস্থার হয়রানিমূলক পরিদর্শনের বদলে চালু হচ্ছে ‘অনলাইন ওয়ান উইন্ডো’ আর ‘সমন্বিত পরিদর্শন’ ব্যবস্থা।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রফতানির ৮৫ শতাংশ আয় করা তৈরি পোশাক খাতের ধারেকাছে অন্য আর কোনো খাত নেই। তবে বৈচিত্র্য বাড়াতে জোর দেওয়া হচ্ছে চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে।

/এএম

Logo