শিক্ষামন্ত্রী
'প্রযুক্তি জগতে নেতৃত্ব দেয়ার কথা থাকলেও বুয়েটের অনেকে হয়ে যাচ্ছে প্রশাসনিক কর্মকর্তা'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনেকের প্রযুক্তি জগতে নেতৃত্ব দেয়ার কথা থাকলেও তারা প্রশাসনিক কর্মকর্তা হয়ে যাচ্ছে। এমন হলে বিনিয়োগের সদ্ব্যবহার হয় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) বিকেলে বুয়েটে নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের যে সম্পদ আছে, তা উৎকর্ষতার সাথে কাজে লাগানোই হচ্ছে তারেক রহমানের পরিকল্পনা।
আবরার ফাহাদের নামে একটি হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে উল্লেখ করে তিনি বলেন, পূর্বাচলে বুয়েটকে বিস্তৃত করবে সরকার। সেখানকার জমির মূল্য পরিশোধ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, জনসাধারণের টাকা ব্যয় হয় শিক্ষায়। সেটির মূল্যায়ন করতে হবে। পাবলিক পরীক্ষার পর দ্রুত বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
/এএম