ফাইল ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের মধ্যে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ।
/এএম