দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং ৪৫ জনের নিশ্চিত হামের সংক্রমণ হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।
/এমএন