ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহবান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন ভ্যাট পরামর্শকরা।
শনিবার (২৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তারা এ আহবান জানান।
বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, চলতি অর্থ বছরে প্রায় সাত লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষমাত্রা ধরা হয়েছে, প্রায় ছয় লক্ষ কোটিরও বেশি আদায় হবে ভ্যাট ও ট্যাক্স থেকে। এজন্য এ খাত সংশ্লিষ্টদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই।
বক্তারা আরও বলেন, বর্তমানে ভ্যাট পরামর্শক পরীক্ষার সিলেবাসে বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা আছে, যা ভ্যাটের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না। এজন্য ভ্যাট পরামর্শক পরীক্ষায় শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করা জরুরি বলে উল্লেখ করেন তারা।
/এএম