×
Logo

জাতীয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৫০ এএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  

পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় আকস্মিক ও মর্মান্তিক ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। 

তিনি বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন তিনি। 

/এএন


Logo