×
Logo

জাতীয়

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৪৮ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

শুক্রবার (২৬ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। 

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির। 

পরে  চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ' এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সফরসঙ্গীরা। 

/এএন

Logo