×
Logo

জাতীয়

কাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

কাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট এলাকার আশপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এসআইএন

Logo