×
Logo

জাতীয়

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যকার বৈঠক হয়েছে। বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় ঐতিহাসিক গ্রেট হলে তারা বৈঠকে বসেছেন।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানা গেছে।

এছাড়া, আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান।

/এমএন

Logo