স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১ দিনে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৩৮ এএম
আগামী ২৮ জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড হবে এবং ১ দিনে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একদিনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে যেসব শিশু বাদ পড়বে পরেরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল বছরে দুইবার খাওয়াতে হয়। প্রথম রাউন্ড শেষ হলে পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস টিকা দেবে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, দূর্গম অঞ্চলের শিশুদের ২৮ জুনের পর পরবর্তী চারদিন টিকা খাওয়ানো হবে। বিভিন্ন টিকা কেন্দ্র ছাড়াও শিশুদের টিকা খাওয়ানোর জন্য লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ মোবাইল ক্যাম্পেইন থাকবে আরও ৫০০ টি।
/এএন