×
Logo

জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই ঢাকা বিভাগের। একই সময়ে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৯৬ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৮৯।

/এমএন

Logo