×
Logo

জাতীয়

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি, আর বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

তিন দিনের চীন সফরে গত ২২ জুন মালয়েশিয়া থেকে দালিয়ানে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

/এমএন

Logo