'১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্টান্টবাজি'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
জামায়াত সমর্থিত ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ এবং এ নিয়ে বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি বলে দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
বুধবার (২৪ জুন) হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।
এ সময় বদরুদ্দোজা বাদল বলেন, পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সরকারের কাছ থেকে ৪ মাস ধরে বেতন নিয়েছেন, পদ-পদবী ব্যবহার করেছেন। পদে থেকে তারা সরকারের বিরুদ্ধেই কাজ করেছিল কি না তা খতিয়ে দেখার দাবি তুলেন তিনি।
প্রসঙ্গত, জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থী ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন।
/এমএন