×
Logo

জাতীয়

ডেঙ্গু ঠেকাতে টাস্ক ফোর্স, অভিযানে প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৫০ এএম

ডেঙ্গু ঠেকাতে টাস্ক ফোর্স, অভিযানে প্রতিমন্ত্রী

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর গুলশানে টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অভিযানে গুলশান এলাকার ৬টি বাড়ি পরিদর্শন করে তিনটিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৩ জুন) মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

/এএম 

Logo