হাসপাতালের অক্সিজেন লাইনে লিকেজ, শিশু মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫০ এএম
রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, অক্সিজেন সিলিন্ডারে লিকেজের কারণে মৃত্যু হয়েছে শিশু ফারিশের। এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বজনদের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারে লিকেজ হলেও দ্রুত ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে শিশুটির মৃত্যু হয়। তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন লিকেজের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। শিশুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্যান্য রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি হাসপাতালটির মালিক।
/এএম