ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৮ এএম
চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্হানীয় সময় দুপুরে বক্তব্য রাখতে পারেন তিনি।
চীনের দালিয়ানে ১৭তম বার্ষিকী সামার দাভোস ফোরামের কর্মসূচী শেষ করে বুলেট ট্রেনে বেইজিং যাবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে।
আগামী তিন দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়াও চলতি সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথেও আলাদা করে বৈঠক করবেন তিনি।
আসন্ন বৈঠকে, বিভিন্ন খাতের অন্তত ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়াও আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা। একইসঙ্গে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে।
তবে এই সফরে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চীন থেকে ২৪ টি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শেষ হতে পারে।
/এআই