×
Logo

জাতীয়

দেশে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ এ ভূ-কম্পন অনূভত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ।

গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে। হুট করে এই কম্পনের ফলে ঢাকার বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন।

তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা চার দশমিক চার। নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ১০ কি. মি. গভীরে এর উৎপত্তিস্থল।

/এমএন

Logo