হাসানুল হক ইনু। ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল রায়ের জন্য এ দিন ধার্য করে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট ৮টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। ১ ডিসেম্বর এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে চলতি বছরের ১৪ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। আর আজ রায়ের দিন ধার্য হলো।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।
/এএম