মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৮ এএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৈঠক শেষে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেওয়ার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের বৈধ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। প্রবাসে তাদের দুর্ভোগ লাঘবে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর ও দুটি নোট বিনিময় করা হয়। ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সরকারপ্রধানকে নিজ কার্যালয়ে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে। গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
/এসআইএন