×
Logo

জাতীয়

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪১ পিএম

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াৎ।

মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এতে তিনি বলেছেন, 'ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না।'

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে তিনি এ দায়িত্বে ছিলেন।

/এমএইচআর

Logo