×
Logo

জাতীয়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত; শুনানি শুরু যেকোনো দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৫৩ এএম

হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত; শুনানি শুরু যেকোনো দিন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। হাইকোর্টে আসামিদের জেল আপিল শুনানির জন্য গৃহীত হওয়ায়, যেকোনো দিন শুরু হবে এই স্পর্শকাতর মামলার শুনানি।

মঙ্গলবার (১৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

গত ১৯ মে, পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের মাথায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর ওই রায়ের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায়সহ নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এরপর ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল করেন। 

পরবর্তীতে ১৪ জুন, বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন দুটি শুনানির জন্য গ্রহণের আদেশ দেন। এরপর হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে আবেদনটি গৃহিত হয়।

এবার অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করলো হাইকোর্ট। 

/এনএ 

Logo