×
Logo

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যাক্তিকে গুলিসহ ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:২৩ পিএম

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যাক্তিকে গুলিসহ ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি করে হত্যা এবং মায়া ও নাদিম ইসলাম হত্যা মামলার রায় আগামী ২৮ জুন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। 

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল মামলার যুক্তিতর্ক শেষ হওয়ায় রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।

মামলার আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। 

আসামিদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি ৪ জন পলাতক রয়েছেন। মামলাটিতে মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল মামলায় অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন।

/এএন

Logo