নজরুল বর্ষ উপলক্ষে ৬৪ জেলায় ৩ দিনব্যাপী অনুষ্ঠান সংস্কৃতি মন্ত্রনালয়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল বর্ষ পালন উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রনালয়।
রোববার (১৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা জানান।
সংস্কৃতি মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য তিনি সব সময় আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। তবে, বিগত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উপেক্ষিত ছিলেন। বর্তমান সরকার সারা দেশে নজরুল চর্চা ছড়িয়ে দিতে চায় ।
এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ২৫ মে নজরুল বর্ষের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
/এমএসটি/এএন