×
Logo

জাতীয়

বিআরটিএ'র ক্ষতিপূরণ পেল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

বিআরটিএ'র ক্ষতিপূরণ পেল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা সার্কেল ৩ এর আওতাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৯ টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সদস্যদের হাতে ৪১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। 

রোববার (১৪ জুন) সকালে রাজধানীর উত্তরায় বিআরটিএ সার্কেল ৩ এর কার্যালয়ে উপ পরিচালক সুব্রত কুমার দেবনাথ নিহত ও আহত পরিবারের কাছে এ চেক তুলে দেন।

নিহত পরিবাররের সদস্যরা পেয়েছেন ৫ লাখ টাকা, আর আহতদের দেওয়া হয়েছে ১ থেকে ৩ লাখ টাকার চেক। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে 'সড়ক পরিবহন আইন-২০১৮' এর অধীনে গঠিত হয় আর্থিক সহায়তা তহবিল। ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রাস্টের মাধ্যমে ক্ষতিপূরণ বিতরণ শুরু করে বিআরটিএ।

/এএন

Logo