প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৯ পিএম
ফাইল ছবি
বর্তমানের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষা জরুরি, তা না হলে বৈশ্বিকভাবে টিকে থাকা কঠিন হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৪ জুন) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সেই দেশ ও জাতিই এগিয়ে যাবে যাদের উদ্ভাবনী ক্ষমতা বেশি। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ইতিমধ্যে, রূপপুরে পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়েছে, সেখানে অনেক বিজ্ঞানীর প্রয়োজন হবে। নতুন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যার মূল ভিত্তি হবে জ্ঞান ও উন্নয়ন।
/এমএসটি/এসআইএন