জিয়াউর রহমানের বাজেটগুলো ছিল জনকল্যাণমুখী: ড. মঈন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশায় দেওয়া তিনটি বাজেটই ছিল সম্পূর্ণ জনকল্যাণমুখী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল ড. মঈন খান।
শুক্রবার (১১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের আদর্শ, কর্মপদ্ধতি ও বিশ্বাস—এই তিনটি দিক প্রত্যেকেই নিজের জীবনে অনুসরণ করতে পারলে দেশ এগিয়ে যাবে। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ এবং তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান স্বাধীনতার ঘোষণায় জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে বলেন, নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। বিপদের মুখে পরিবার ফেলে রেখে তিনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আধুনিক রাষ্ট্র রূপান্তরের ইতিহাস করেছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাসনামলে অর্থনীতি প্রবর্তন, পোশাক শিল্পের বিকাশ, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় আরোহণের কেবল সাড়ে তিন বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন।