ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:৪৫ এএম
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বার্তায় জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার। এটি ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ভূকম্পন কেন্দ্র থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।
এর আগে, গত ৮ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। সেটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
/এসআইএন