২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু; নতুন রোগী ১ হাজার ২৪২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৪২ জন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৩৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৮ হাজার ৫৬ রোগী, যাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছে।
/এমএইচআর