দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:০৯ পিএম
দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, মুদ্রাস্ফীতির কারণে বাড়ছে জিনিসপত্রের দাম। বিনিয়োগ না আসায় কর্মসংস্থানও বাড়ানো যাচ্ছে না বলেন বিএনপি মহাসচিব।
তবে বিভিন্ন নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। একইসাথে সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/এমএইচআর