মানবতাবিরোধী অপরাধের মামলায় আ.লীগ নেতা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে রায় যে কোনো দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:০০ পিএম
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, এর রায় ঘোষণা হবে যে কোনো দিন।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এর আগে ৭ জুন এই মামলার ৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন এবং আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। পরে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় আজ ফের সাফাইসাক্ষ্য দেবেন আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়া এ মামলায় আরও একজন নতুন সাফাই সাক্ষিকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে ৭১ টিভির লাইসেন্সসহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
/এএন