×
Logo

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ  ৪-৫ পৃষ্ঠার যে জবাব দিয়েছে, সেটি পড়েছি। তবে, বেশিরভাগই অস্পষ্ট। 

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী লেখা হয়েছে সেখানে। যা গ্রহণযোগ্য নয়। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ শিশু মৃত্যুর ঘটনায় আজ বৈঠক হবে। কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। 

/এএন


Logo