×
Logo

জাতীয়

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনতে ২০২৮ সাল পর্যন্ত সময় প্রয়োজন হবে।

তিনি জানান, এসএসসি পর্যায়ের সিলেবাস জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সেই বিবেচনায় আগামী বছর ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে অংশীজনদের কোনো উদ্বেগ বা পরামর্শ থাকলে পরীক্ষার সময়সূচি এক মাস এগিয়ে বা পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ বরাদ্দ রাখা হবে। তবে এটি মোট বাজেটের ২ শতাংশ নয়।

/এএন


Logo